উদ্দীপকে রংধনু কলেজ পরিচালনার জন্য মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রংধনু কলেজ পরিচালনার জন্য মেয়াদের ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাধারণত পাঁচ বছরের বেশি সময়ের জন্য করা হয়। এটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য প্রণীত হয়। সাধারণত উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা এই পরিকল্পনা তৈরি করেন। এই পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিকনির্দেশনা স্থির করা হয়। উদ্দীপকে রংধনু কলেজ তাদের পরিচালনার জন্য ১০ বছর মেয়াদি একটি নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালা প্রয়োগের মাধ্যমে কলেজটি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে বলে আশা করছে। প্রথম দিকে সমস্যা দেখা দিলেও কর্মীরা এই নীতির অধীনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। পরিকল্পনাটি অর্জনে তারা এর বিষয়বস্তুকে প্রথমে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে। এরপর তারা এসব ছোট ছোট লক্ষ্য বাস্তবায়ন করে প্রতিষ্ঠানটিতে সামগ্রিক লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালানো হয়। এর সাথে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মিল রয়েছে। সুতরাং, রংধনু কলেজে মেয়াদের ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে রংধনু কলেজ পরিচালনার জন্য মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর