উদ্দীপকে অধ্যক্ষ মহোদয় যে ধরনের পরিকল্পনার মাধ্যমে ক্রীড়া কর্মসূচি সম্পন্ন করেন, তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে অধ্যক্ষ মহোদয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি সম্পন্ন করার জন্য একার্থক পরিকল্পনা গ্রহণ করেছেন, যা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি। একার্থক পরিকল্পনায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজ সম্পাদনের জন্য একবারই তৈরি করা হয়। একবার ব্যবহার করার পরই এর কার্যকারিতা শেষ হয়ে যায়। এটি সাধারণত কোনো বিশেষ প্রকল্প বা কর্মসূচির জন্য প্রণীত হয়। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, নতুন ভবন নির্মাণ বা কোনো বিশেষ উৎসবের জন্য এ ধরনের পরিকল্পনা দরকার হয়। উদ্দীপকে রংধনু কলেজ প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়। প্রথম দিকে কিছু সমস্যা দেখা দিলেও এ নীতির অধীনে কাজ করতে কর্মীরা স্বাচ্ছন্দ্যবোধ করছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ঘোষণা করেন। তিনি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন। এক্ষেত্রে উদ্দীপকে অধ্যক্ষ মহোদয় ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নে একার্থক পরিকল্পনা নেন। এই ক্রীড়া কর্মসূচি একটি নির্দিষ্ট সময়ের জন্য পরিচালিত একটি বিশেষ ইভেন্ট। এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পর এর আর কোনো প্রয়োজন থাকবে না। এটি ক্রীড়া কর্মসূচির নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। এতে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মতো বিশেষ ইভেন্টে সময় ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। সুতরাং, অধ্যক্ষ মহোদয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি সম্পন্ন করার জন্য একার্থক পরিকল্পনা গ্রহণ করেছেন, যা যৌক্তিক হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে অধ্যক্ষ মহোদয় যে ধরনের পরিকল্পনার মাধ্যমে ক্রীড়া কর্মসূচি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর