উদ্দীপকে কোন ধরনের পরিকল্পনার কথা উল্লেখ হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে একার্থক পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। যে পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। উদ্দীপকে 'জারা গার্মেন্টস' বর্তমানে দেশের অভ্যন্তরে একটি প্রধান অফিসসহ মোট ৫টি শাখা অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে তারা দেশের ৩টি জেলায় কারখানা ভবন নির্মাণের জন্য অবকাঠামোগত পরিকল্পনা করেন। উক্ত পরিকল্পনাটি একবার ব্যবহারের পর এর কার্যকারিতা আর থাকবে না, যা একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকে একার্থক পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের পরিকল্পনার কথা উল্লেখ হয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর