উদ্দীপকে উল্লিখিত জনাব ইশতিয়াক এর সাধারণ নির্দেশনা অনুসরণের বিষয়টি কোন ধরণের পরিকল্পনার সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব ইশতিয়াকের সাধারণ নির্দেশনা অনুসরণের বিষয়টি স্থায়ী পরিকল্পনার সাথে সম্পর্কিত। প্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা বারবার ব্যবহার করা যায়। সাধারণত একই ধরনের অবস্থা বা সমস্যা মোকাবিলার জন্য স্থায়ী পরিকল্পনা প্রণীত হয়। নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এ পরিকল্পনার পরিবর্তন আনা হয় না। এটি ব্যবস্থাপনার সময় ও শ্রম সাশ্রয় করে। উদ্দীপকে জনাব ইশতিয়াক একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাজারজাতকরণের কিছু কিছু ক্ষেত্রে সাধারণ নির্দেশনা অনুসরণ করেন। অর্থাৎ তিনি এ নির্দেশনাগুলো বাজারজাতকরণের কাজে বার বার ব্যবহার করেন। এক্ষেত্রে এসব কাজের জন্য তাকে নতুন পরিকল্পনা তৈরি করতে হয় না। এতে তার সময় ও শ্রম দুটোই সাশ্রয় হয়। এর সাথে স্থায়ী পরিকল্পনায় মিল আছে। সুতরাং, জনাব ইশতিয়াক সাধারণ নির্দেশনা হিসেবে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব ইশতিয়াক এর সাধারণ নির্দেশনা অনুসরণের বিষয়টি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর