জনাব ইশতিয়াক এর ব্যবসায়ে উন্নতির পিছনে পরিকল্পনার পরিবর্তনের গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: জনাব ইশতিয়াকের ব্যবসায় উন্নতির পিছনে পরিকল্পনার পরিবর্তনের গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি। পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রাখাকে নমনীয়তার নীতি বলা হয়। নমনীয়তা নীতি অনুসরণ করলে পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। এতে প্রতিকূল পরিবেশের সাথে সহজে খাপ খাওয়ানো ও দ্রুত উন্নতি সাধন সম্ভব হয়। উদ্দীপকে জনাব ইশতিয়াক পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানে কিছু ক্ষেত্রে সাধারণ নির্দেশনা অনুসরণ করেন। কিন্তু তাকে বায়ারদের চাহিদা ও প্রয়োজনকেও গুরুত্ব দিতে হয়। এজন্য বায়ারদের চাহিদা অনুযায়ী তিনি মাঝে মাঝে পরিকল্পনায় পরিবর্তন আনেন। এ কারণে তিনি ব্যবসায়ে বেশ উন্নতি করতে সক্ষম হয়েছেন। পোশাক শিল্পে ক্রেতাদের রুচি ও ফ্যাশন দ্রুত পরিবর্তিত হয়। এক্ষেত্রে তিনি পুরাতন পরিকল্পনা অনুসরণ করলে তার উৎপাদন অপ্রাসঙ্গিক হয়ে যেত। নমনীয়তার বৈশিষ্ট্যের কারণে জনাব ইশতিয়াক পরিকল্পনায় পরিবর্তন আনতে পেরেছেন। এতে বাজারে তার পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ে ও তিনি বায়ারদের (ক্রেতা) চাহিদা অনুযায়ী পোশাক সরবরাহ করতে সক্ষম হন। এটি তাকে বাজারে প্রতিযোগীদের সাথে টিকে থাকতে সহায়তা করে। এভাবে তার প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হয়। তাই বলা যায়, জনাব ইশতিয়াকের ব্যবসায় উন্নতির পিছনে পরিকল্পনা পরিবর্তনের গুরুত্ব অপরীসিম।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
জনাব ইশতিয়াক এর ব্যবসায়ে উন্নতির পিছনে পরিকল্পনার পরিবর্তনের গুরুত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর