জনাব ইমুনের দেশের অভ্যন্তরে ব্যবসায়ে করার সিদ্ধান্তে পরিকল্পনার কোন বৈশিষ্ট্য ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব ইমনের দেশের অভ্যন্তরে ব্যবসায় করার সিদ্ধান্তটিতে পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্য ফুটে ওঠেছে। নমনীয়তার বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অবস্থা ও সময়ের সাথে তাল মিলিয়ে পরিকল্পনার পরিবর্তন করা হয়। কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। তাই সময়, স্থান ও অবস্থানভেদে পরিকল্পনা পরিবর্তনযোগ্য হওয়া প্রয়োজন। উদ্দীপকে জনাব ইমন আনহা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আমদানি-রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত ছিল। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তার ব্যবসায়ে মন্দাভাব দেখা দেয়। এক্ষেত্রে তিনি দেশের ভেতরে ব্যবসায়টি পরিচালনা করার সিদ্ধান্ত নেন। এজন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে সমন্বয় করে তিনি তিন বছর মেয়াদি পরিকল্পনা করেন। ফলে সৃষ্ট পরিস্থিতিতে ব্যবসায়টি গতিশীল থাকবে। আবার, তিনি দেশের বাজারে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করবেন। এর মাধ্যমে তিনি বিদ্যমান প্রতিকূলতা সামাল দিতে সক্ষম হবেন। এর সাথে পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের মিল রয়েছে। সুতরাং, জনাব ইমনের দেশের ভেতরে ব্যবসায়ের সিদ্ধান্তে পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি বিদ্যমান।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
জনাব ইমুনের দেশের অভ্যন্তরে ব্যবসায়ে করার সিদ্ধান্তে পরিকল্পনার কোন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর