জনাব ইমন যে ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: জনাব ইমনের নেওয়া মধ্যমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা রয়েছে বলে আমি মনে করি। এ ধরনের পরিকল্পনার মেয়াদ সর্বনিম্ন এক বছর থেকে বেশি ও সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে। প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হিসেবে এ পরিকল্পনা কাজ করে। সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর একটি উদাহরণ। উদ্দীপকে জনাব ইমনের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আমদানি-রপ্তানি বাণিজ্যে জড়িত ছিল। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে এটি দেশের অভ্যন্তরে ব্যবসায় পরিচালনার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে জনাব ইমন দেশের অভ্যন্তরে ব্যবসায় চালানোর জন্য একটি পরিকল্পনা নেন। এক্ষেত্রে তিনি জরুরি সভা ডেকে তিন বছর মেয়াদি একটি পরিকল্পনা প্রণয়ন করেন। বৈশিষ্ট্য অনুযায়ী জনাব ইমনের গৃহীত পরিকল্পনাটি একটি মধ্যমেয়াদি পরিকল্পনা। এ পরিকল্পনাটির মেয়াদ খুব দীর্ঘ নয়। এতে প্রতিষ্ঠানটির পক্ষে পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। আবার, এটির মেয়াদ একদমই স্বল্প না হওয়ায় বার বার তা প্রণয়ন করতে হবে না। এছাড়া ছোট ছোট লক্ষ্যের মাধ্যমে এ পরিকল্পনাটি বাস্তবায়ন করা যাবে। এতে প্রতিষ্ঠানটির কাজের স্বাভাবিক গতিশীলতা বজায় থাকবে। তাই বলা যায়, জনাব ইমনের মধ্যমেয়াদি পরিকল্পনা প্রণয়ন যৌক্তিক হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
জনাব ইমন যে ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর