উদ্দীপকে প্রথম পর্যায়ে প্রকৃতি অনুযায়ী কোন ধরনের পরিকল্পনা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথম পর্যায়ে প্রকৃতি অনুযায়ী লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সকল পরিকল্পনা প্রক্রিয়া লক্ষ্যকে কেন্দ্র করেই পরিচালিত হয়। উদ্দীপকে XYZ প্রাইভেট লি. পার্টিকেল বোর্ড ও প্রসেসউড উৎপাদনকারী অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। দেশের চাহিদা পূরণ করে তারা নিয়মিত ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পণ্য রপ্তানি করে চলছে। প্রতিষ্ঠানটির CEO জনাব ফারহাদ ২০২১ সালের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানির কথা ভেবে উৎপাদনের পরিমাণ ২০% বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্তটি পরিকল্পনার লক্ষ্যের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে প্রথম পর্যায়ে প্রকৃতি অনুযায়ী লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করেছেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে প্রথম পর্যায়ে প্রকৃতি অনুযায়ী কোন ধরনের পরিকল্পনা করেছেন? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর