ভিশন ২০৪১ কেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা?
উত্তর: প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য পাঁচ বছর বা তার চেয়ে অধিক সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। পাঁচ বছরের অধিক যেকোনো সময়ের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গৃহীত হয়। এটি সুদূর ভবিষ্যৎ ও অনিশ্চিত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানে যে স্ট্র্যাটিজি নির্দিষ্ট করা হয় তা এ ধরনের পরিকল্পনার উদাহরণ। কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ যে সকল স্ট্র্যাটিজিক পরিকল্পনা গ্রহণ করে তা এর মধ্যে পড়ে। বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১-এর ঘোষণা এর অন্তর্ভুক্ত। এমন পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত হওয়া যায় বলে ভিশন-২০৪১ গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
ভিশন ২০৪১ কেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা?
উত্তর