মিস নিশাত বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে যে ধরনের স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেন তার কার্যকারিতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: মিস নিশাত বিক্রয় বৃদ্ধির জন্য স্থায়ী পরিকল্পনার নীতি উপাদানটি গ্রহণ করেন। কোনো কার্য সম্পাদনের সাধারণ নির্দেশককে নীতি বলে। এটি সংগঠনে কর্মরত কর্মীদের পথনির্দেশ করে, কাজের সীমারেখা নির্ধারণ করে দেয় এবং এর মধ্য দিয়েই প্রতিষ্ঠান 'তার কার্যাবলি সম্পাদন করে। উদাহরণস্বরূপ: কোনো প্রতিষ্ঠানে নগদ বিক্রয়ের নিয়ম, জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি ইত্যাদি। উদ্দীপকের বিক্রয় ব্যবস্থাপক মিস নিশাতকে সিদ্ধান্ত নিতে হয় তিনি নগদে না বাকিতে পণ্য বিক্রয় করবেন। অভিজ্ঞতার আলোকে পারিপার্শ্বিকতা বিবেচনা করে তিনি বাকিতে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্দীপকে মিস নিশাত তার প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেন তা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনি উপকৃত হবেন। কারণ প্রতিষ্ঠানের জন্য সবসময় একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। তাই বলা যায়, মিস নিশাত বিক্রয়ের ক্ষেত্রে স্থায়ী পরিকল্পনার যে নীতি উপাদানটি বিবেচনা করেছেন তা প্রতিষ্ঠানের জন্য খুবই কার্যকর।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
মিস নিশাত বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে যে ধরনের স্থায়ী পরিকল্পনা গ্রহণ ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর