উদ্দীপকের প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে জনাব মাহিনের পুরাতন পরিকল্পনাকে সংশোধন করে নতুন পরিকল্পনা প্রণয়ন করা উচিত। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। কি করতে হবে, কিরূপে করতে হবে, কখন করতে হবে এবং কাকে দিয়ে করাতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাই হলো পরিকল্পনা। উদ্দীপকে জনাব মাহিন একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি ২০২৩ সালে প্রতিষ্ঠানটিতে ২ লক্ষ শার্ট তৈরির পরিকল্পনা করেন। কিন্তু বছরের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানটি থেকে বেশ কিছু প্রবীণ দক্ষ শ্রমিক অবসরে চলে যায় এবং কিছু সংখ্যক শ্রমিক নতুন একটি কারখানায় অধিক বেতনের প্রস্তাবে চাকরি ত্যাগ করে। ফলে সময়মতো প্রতিষ্ঠানটি শার্ট উৎপাদন করতে ব্যর্থ হয় এবং প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। এতে প্রতিষ্ঠানটি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির সুনাম ফিরিয়ে আনার জন্য পুরাতন পরিকল্পনাকে বাদ দিয়ে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়ন করে নতুন করে পরিকল্পনা প্রণয়ন করা উচিত। কারণ তীব্র প্রতিযোগিতায় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য সুষ্ঠু ও যথোপযুক্ত পরিকল্পনার বিকল্প নেই। তবে উক্ত পরিকল্পনা সকলের নিকট গ্রহণযোগ্য ও পালনীয় হতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে করণীয় সম্পর্কে তোমার মতামত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর