সামগ্রিক পরিকল্পনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: পুরো প্রতিষ্ঠানের জন্য সামগ্রিকভাবে যখন একটি পরিকল্পনা প্রণয়ন করা হয় তখন তাকে সামগ্রিক পরিকল্পনা বলে। সামগ্রিক পরিকল্পনা প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপ-বিভাগ, শাখা বা অঞ্চলের যাবতীয় কার্যাবলি সম্পাদনের জন্য প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের মুখ্য নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রণীত হয়। সামগ্রিক পরিকল্পনায় প্রতিষ্ঠানের সকল বিভাগ ও অঞ্চলের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। যেমন-একটি রাষ্ট্রের বাজেট প্রণয়নের ক্ষেত্রে প্রতিটি মন্ত্রণালয়ের বাজেটের সমন্বয়ে 'সামগ্রিক বা মাস্টার বাজেট' তৈরি করা হয়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
সামগ্রিক পরিকল্পনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর