ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের কার পরিকল্পনাটি উত্তম? বিশ্লেষণ কর।
উত্তর: ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের মি. শফিকের স্থায়ী পরিকল্পনাটি উত্তম। এ পরিকল্পনা একবার গ্রহণ করার পর অপরিবর্তিত অবস্থায় তা বার বার ব্যবহৃত হয়। স্থায়ী পরিকল্পনা স্থায়ী প্রকৃতির হয়ে থাকে এবং একই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। ফলে নতুন পরিকল্পনা তৈরির ঝামেলা ও ব্যয় হতে প্রতিষ্ঠান রক্ষা পায়। উদ্দীপকে মি. শামিম একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা করেন। এতে তার কর্মভার বেশি হয়। কিন্তু বিশেষ কোনো সমস্যা সমাধানের জন্য এই পরিকল্পনাটি সহায়তা করে। অপরদিকে মি. শফিক ঐ প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি তার বিভাগের পৌনঃপুনিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সকলের ব্যবহারের জন্য পরিকল্পনা করেন। এতে তার কার্যভার কম হয়। উদ্দীপকে মি. শামিম একার্থক পরিকল্পনা প্রণয়ন করে। এরূপ পরিকল্পনা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করা হয় বলে উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে গেলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ফলে বার বার পরিকল্পনা করতে হয় বলে এমন পরিকল্পনায় ব্যয় বৃদ্ধি পায়। অন্যদিকে মি. শফিক এমন পরিকল্পনা গ্রহণ করেন যা বার বার সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এর ফলে বার বার পরিকল্পনা করতে হয় না বলে ব্যয় হ্রাস পায়। তাই আমি মনে করি, ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের মি. শফিকের স্থায়ী পরিকল্পনাটি উত্তম।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের কার পরিকল্পনাটি উত্তম? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর