পরিকল্পনার আঙিনা কেন নির্ধারণ করতে হয়?
উত্তর: যে সকল অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তার সম্পর্কে পূর্বানুমান করাকে পরিকল্পনার আঙিনা বলে। পরিকল্পনার সফলতা কতকগুলো প্রাকৃতিক ও পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভর করে। যে ব্যবস্থাপক যত বেশি সঠিকভাবে পারিপার্শ্বিক অবস্থা নির্ণয় করতে পারবে পরিকল্পনা তত বেশি সফল হবে। অর্থাৎ পরিকল্পনার পূর্বানুমান যত বেশি তথ্যনির্ভর, যুক্তিসম্মত ও বিজ্ঞানভিত্তিক হয় পরিকল্পনা তত বেশি কার্যকরী ও ফলপ্রসূ হয়। পরিকল্পনায় প্রভাববিস্তারকারী এসব বিষয়কে পরিকল্পনার আঙ্গিনা নামে অভিহিত করা হয়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনার আঙিনা কেন নির্ধারণ করতে হয়?
উত্তর