উদ্দীপকে প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্ধারিত ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সকল পরিকল্পনা প্রক্রিয়া লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। উদ্দীপকে আগ্রাবাদ স্টিল মিলস লি. তাদের উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা আগামী পাঁচ বছরে বর্তমানের চেয়ে তিনগুণে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করে। উক্ত পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে- ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর