আলোচ্য উদ্দীপকে বর্ণিত পরিকল্পনার ব্যর্থতার কারণ উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পরিকল্পনা ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে বাস্তবমুখিতার অভাব এবং তা সমাধানের জন্য ব্যস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বাস্তবমুখিতা বলতে ভবিষ্যৎ অবস্থা বিবেচনায় পরিকল্পনা বাস্তবায়নযোগ্য হওয়াকে বুঝায়। বৃহত্তর উদ্দেশ্য ও তার আলোকে একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করলেই তা সুফল বয়ে আনতে পারে না। অবাস্তব পরিকল্পনা সবার মাঝে তাৎক্ষণিক কিছুটা আশাবাদ সৃষ্টি করতে সমর্থ হলেও কার্যক্ষেত্রে তা কখনই কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। উদ্দীপকে আগ্রাবাদ স্টিল মিলস লি. তাদের উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা আগামী পাঁচ বছরে বর্তমানের চেয়ে তিনগুণে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করে। এজন্য নতুন যন্ত্রপাতি সংযোজনসহ প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা হয়। এতে কর্মীদের কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় কর্মীরা কার্যক্ষেত্রে অমনোযোগী এবং কিছু ক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি করছে। ফলে কর্তৃপক্ষ তাদের লক্ষ্যমাত্রা পুনরায় বিবেচনায় নিয়েছেন। উদ্দীপকের পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো পরিকল্পনাটি বাস্তবসম্মত নয়। কারণ বাস্তবতার সাথে পরিকল্পনার কোনো মিল নেই। যার দরুন অতিরিক্ত চাপ নিয়ে কর্মীরা কাজ করতে অনীহা প্রকাশ করে এবং প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়। এমন অবস্থায় উদ্দীপকের কর্তৃপক্ষের উচিত পরিকল্পনাকে পরিবর্তন করে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা। যে পরিকল্পনা গ্রহণ করলে কর্মীরা তা সাধরে গ্রহণ করবে এবং তা সহজে বাস্তবায়িত হবে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
আলোচ্য উদ্দীপকে বর্ণিত পরিকল্পনার ব্যর্থতার কারণ উত্তম পরিকল্পনার ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর