উদ্দীপকে উৎপাদন বৃদ্ধির গৃহীত পরিকল্পনাটি মেয়াদভিত্তিক কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: এ উদ্দীপকে উৎপাদন বৃদ্ধির গৃহীত পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে স্বল্পমেয়াদি পরিকল্পনা। যে পরিকল্পনা এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। একজন ব্যবস্থাপকের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন সচরাচর স্বল্পমেয়াদি পরিকল্পনা ভিত্তিতে হয়ে থাকে। এ জাতীয় পরিকল্পনার মেয়াদ সাধারণত একদিন, এক সপ্তাহ, এক মাস, ত্রৈমাসিক অথবা খুব বেশি হলে এক বছর পর্যন্ত হতে পারে। উদ্দীপকে 'মুনতাহা ফ্যাশন লি.' নামক গার্মেন্টস শার্ট তৈরি ও রপ্তানি করে। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ লক্ষ একক। প্রতিষ্ঠানটি ২০২৩ সালে উৎপাদন বৃদ্ধির একটি পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা মোতাবেক প্রতিষ্ঠানটি ২০২৩ সালের মধ্যে বার্ষিক পণ্য উৎপাদন মাত্রা ৩ লক্ষ এককে উন্নীত করতে চান। উক্ত পরিকল্পনাটি এক বছরের জন্য প্রণয়ন করা হয়েছে, যা স্বল্পমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদন বৃদ্ধির গৃহীত পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে স্বল্পমেয়াদি পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদন বৃদ্ধির গৃহীত পরিকল্পনাটি মেয়াদভিত্তিক কোন ধরনের? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর