উদ্দীপকে জনাব ইহান সিমেন্ট কোম্পানির উৎপাদনের জন্য মেয়াদভিত্তিক কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ইহান কোম্পানির উৎপাদনের জন্য মেয়াদভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। যে পরিকল্পনা পাঁচ বছরের অধিক সময়ের জন্য প্রণয়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য অর্জন করা। উদ্দীপকে জনাব ইহান তার প্রতিষ্ঠিত সিমেন্ট কোম্পানি পরিচালনার পাশাপাশি ঠিকাদারি কাজের সাথে জড়িত। তিনি তার কোম্পানির উৎপাদন কাজের জন্য ১০ বছরের একটি পরিকল্পনা করেন। উক্ত পরিকল্পনাটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব ইহান কোম্পানির উৎপাদনের জন্য মেয়াদভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব ইহান সিমেন্ট কোম্পানির উৎপাদনের জন্য মেয়াদভিত্তিক কোন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর