লক্ষ্যমাত্রা, নির্ধারণের মাধ্যমে জনাব ফারুক এর গৃহীত পরিকল্পনাটি কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে জনাব ফারুকের গৃহীত পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত। নির্ধারিত ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সকল পরিকল্পনা প্রক্রিয়া লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। উদ্দীপকে জনাব ফারুক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। গত শীত মৌসুমে তিনি ৮ লক্ষ জ্যাকেট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং ঐ অনুপাতে উৎপাদন কার্য পরিচালনা করেন। জনাব ফারুকের এমন পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে জনাব ফারুকের গৃহীত পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
লক্ষ্যমাত্রা, নির্ধারণের মাধ্যমে জনাব ফারুক এর গৃহীত পরিকল্পনাটি কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর