অতীত পরিবেশ বুঝে বর্তমান পরিকল্পনা প্রণয়নসংক্রান্ত জনাব ফারুকের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন ধাপটির ভিত্তিতে জনাব ফারুক অতীত পরিবেশ বুঝে বর্তমান পরিকল্পনা প্রণয়ন করেন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ ও বাধা চিন্তায় নিয়ে ভবিষ্যৎ অবস্থা কেমন হতে পারে তার আগাম মূল্যায়নকে পরিকল্পনা প্রণয়নে ভবিষ্যৎ মূল্যায়ন বলে। এর মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর যোগ্যতা, দক্ষতা বিবেচনার পাশাপাশি প্রতিষ্ঠানের ভিতরের বিভিন্ন উৎপাদন ক্ষমতাকেও বিবেচনা করা হয়। উদ্দীপকে জনাব. ফারুক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। গত শীত মৌসুমে তিনি ৮ লক্ষ জ্যাকেট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং ঐ অনুপাতে উৎপাদন কার্য পরিচালনা করেন। কিন্তু গত বছর শীতের প্রকোপ কম হওয়ায় তিনি ৫ লক্ষ জ্যাকেট বিক্রয় করতে সক্ষম হন। ফলে তিনি বিশাল লোকসানের সম্মুখীন হন। এমতাবস্থায় তিনি সেই পরিবেশ বুঝে এ শীতে পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেন। লক্ষ্য বাস্তবায়নের জন্য একটা প্রতিষ্ঠানের বাইরের পক্ষ যেমন: গ্রাহক, প্রতিযোগী, সরবরাহকারী ইত্যাদি পক্ষের প্রতিক্রিয়া গুরুত্বের সাথে বিচেবনা করার প্রয়োজন পড়ে। আবার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় যেমন: আর্থিক সুযোগ-সুবিধা, যন্ত্রপাতির মান, ব্যবস্থাপক ও কর্মীদের দক্ষতা ইত্যাদিও এক্ষেত্রে বিবেচনা করতে হয়। এসকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে জনাব ফারুক পরিকল্পনা প্রণয়ন করেন। এতে আশা করা যায়, চলতি বছরে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
অতীত পরিবেশ বুঝে বর্তমান পরিকল্পনা প্রণয়নসংক্রান্ত জনাব ফারুকের সিদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর