কেন বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য স্থায়ী পরিকল্পনা উপযোগী? ব্যাখ্যা কর।
উত্তর: যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনা একবার ব্যবহারের পর বাদ দেওয়া হয় না। অর্থাৎ সংশ্লিষ্ট কাজে এটি বারবার ব্যবহৃত হয়। বৃহদায়তন প্রতিষ্ঠানের সর্বস্তরে সর্বপ্রকার কাজের জন্য নতুন করে পরিকল্পনা তৈরি করা ব্যবস্থাপকদের পক্ষে সম্ভবপর হয় না। তাছাড়া বৃহদায়তন প্রতিষ্ঠানে সবসময় নতুন নতুন কর্মসূচিও গৃহীত হয় না। তাই বারবার পরিকল্পনা তৈরি করায় সময়, অর্থ ও শক্তির অপচয় রোধ করার জন্য বৃহদায়তন প্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা উপযোগী।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
কেন বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য স্থায়ী পরিকল্পনা উপযোগী? ব্যাখ্যা কর।
উত্তর