একার্থক পরিকল্পনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: যে পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যে সকল কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। প্রতিষ্ঠানে কোনো বিশেষ অবস্থা মোকাবিলা করার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
একার্থক পরিকল্পনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর