পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের অনুসরণ না করায় 'এলকাটেল' বাজার থেকে হারিয়ে যায় বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি অনুসরণ না করায় এলকাটেল বাজার থেকে হারিয়ে যায় বলে আমি মনে করি। পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে এলকাটেল নামক বিখ্যাত প্রতিষ্ঠানটি ২০০১ সালে প্রতিষ্ঠানটি ১ মিলিয়ন মোবাইল ফোনসেট উৎপাদন বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তিতে ডিজিটাল ক্যামেরা সমেত এন্ড্রয়েড ফোন বাজারে আসায় খ্যাতনামা প্রতিষ্ঠানটির তৈরিকৃত সাধারণ ফোন সেটের বিক্রয় কমতে থাকে। বর্তমানে এন্ড্রয়েড মোবাইল ফোনের জমজমাট বাজারের সাথে তাল মিলাতে না পেরে 'এলকাটেল' নামক বিখ্যাত প্রতিষ্ঠানটি ফোন সেটের বাজার থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়। ব্যবসায়ের পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই ব্যবসায়ের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয় এবং এই পরিবর্তন অবশ্যই প্রাতিষ্ঠানিক স্বার্থকে বিবেচনা করে পরিবর্তন করতে হয়, যা 'এলকাটেল' প্রতিষ্ঠান করেনি। তাই আমি মনে কবি, পরিকল্পনায় নমনীয়তা অনুসরণ না করায় 'এলকাটেল' বাজার থেকে হারিয়ে যায়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের অনুসরণ না করায় 'এলকাটেল' বাজার থেকে হারি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর