'পরিকল্পনাটির একটি বিশেষ গুণ উদ্দীপকে স্পষ্ট হয়েছে"-উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উত্তম পরিকল্পনার নমনীয়তা গুণ উদ্দীপকের প্রতিষ্ঠানে স্পষ্ট হয়েছে। পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে মি. ব্রজেন গোমেজ মধুমতি গ্রুপের চেয়ারম্যান। তিনি তার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করেন। নতুন নীতিমালা অনুসারে প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা কর্মচারী পদোন্নতি পাবে। এর ফলে তাদের আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে। মি. ব্রজেন গোমেজ কর্মীদের জানালেন পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনায় পরিবর্তন করা যেতে পারে। ব্যবসায়ের পরিবেশ পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই লক্ষ্য অর্জনে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। আর এই পরিবর্তন 'পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই পরিকল্পনার এমন নমনীয়তা গুণের কথা চিন্তা করছে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
'পরিকল্পনাটির একটি বিশেষ গুণ উদ্দীপকে স্পষ্ট হয়েছে"-উক্তিটি বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর