'ব্যবস্থাপনা বিজ্ঞান না কলা' ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান উভয়েরই সংমিশ্রণ। বিজ্ঞান হলো একটি সুসংগঠিত জ্ঞান যা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও - সূত্রের সাহায্যে প্রতিষ্ঠিত এবং সাধরণভাবে প্রযোজ্য। ব্যবস্থাপনাও কতিপয় সুনির্দিষ্ট সূত্র বা নিয়ম-নীতির ওপর প্রতিষ্ঠিত। যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ব্যবস্থাপনাকে সকলের নিকট গ্রহণযোগ্য করে তুলছে। এসব দিক বিবেচনা করে ব্যবস্থাপনাকে বিজ্ঞান বলে অভিহিত করা যায়। অন্যদিকে কোনো কার্য সম্পাদনের বা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের বিশেষ প্রক্রিয়া বা কৌশলকে কলা বলে। ব্যবস্থাপনাও হলো অন্যের দ্বারা কাজ আদায়ের বিশেষ প্রক্রিয়া বা কৌশল। তাই ব্যবস্থাপনাকে কলা বলেও অভিহিত করা যায়। সুতরাং ব্যবস্থাপনা সম্পূর্ণ বিজ্ঞান নয় আবার শুধু কলাও নয় বরং উভয়েরই সংমিশ্রণ।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
'ব্যবস্থাপনা বিজ্ঞান না কলা' ব্যাখ্যা কর।
উত্তর