উদ্দীপকের রেললাইন স্থাপন প্রকৃতিভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রেললাইন স্থাপন প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা। এ পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয়। একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যে সব কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড 'পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। উদ্দীপকে সরকার দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের দিক বিবেচনায় নিয়ে বরিশালে রেললাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ রেললাইন স্থাপিত হওয়ার কাজ শেষ হলে এ পরিকল্পনার কার্যকারিতাও শেষ হয়ে যাবে। উক্ত রেললাইন স্থাপনের পরিকল্পনাটি একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে রেললাইন স্থাপন প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকের রেললাইন স্থাপন প্রকৃতিভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর