উদ্দীপকে জনাব উৎপল সংগঠনের কাঠামোভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব উৎপল সংগঠনের কাঠামোভিত্তিক বিভাগীয় পরিকল্পনা প্রণয়ন করেন। এ পরিকল্পনার প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগের জন্য পৃথক পৃথক পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ উৎপাদন বিভাগের পরিকল্পনা, ক্রয় বিভাগের পরিকল্পনা, বিক্রয় বিভাগের পরিকল্পনা, মানব সম্পদ বিভাগের পরিকল্পনা ইত্যাদি।উদ্দীপকে সুরমা লিমিটেড আগামী বছর ১০% বিক্রয় বৃদ্ধি করতে চায়। সে লক্ষ্যে কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব উৎপল সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপকগণের মাধ্যমে উৎপাদন, ক্রয়, বাজারজাতকরণ, বিক্রয়, অর্থ ও মানবসম্পদ বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করেন। উক্ত পরিকল্পনাটি বিভাগীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব উৎপল সংগঠনের কাঠামোভিত্তিক বিভাগীয় পরিকল্পনা প্রণয়ন করেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব উৎপল সংগঠনের কাঠামোভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর