উদ্দীপকে তাসিন সিদ্দিকির 'অয়ন' ব্যাটারির তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ১২ বছরের পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে তাসিন সিদ্দিকের 'অয়ন' ব্যাটারির তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ১২ বছরের পরিকল্পনাটি কৌশলগত পরিকল্পনা। তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থেকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কৌশলগত পরিকল্পনা বলে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় বিধায় প্রতিষ্ঠানের উচ্চ স্তরের নির্বাহীদের অনেক চিন্তা-ভাবনা করতে হয়। উদ্দীপকে তাসিন সিদ্দিক 'অয়ন' এন্টারপ্রাইজের কর্ণধার। তার পণ্য মোবাইল ব্যাটারি বাজারে খুবই জনপ্রিয়। তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে যাতে টিকে থাকতে পারে এজন্য তিনি ১২ বছরের জন্য একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনাটি কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে তাসিন সিদ্দিকের 'অয়ন' ব্যাটারির তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ১২ বছরের পরিকল্পনাটি কৌশলগত পরিকল্পনা।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে তাসিন সিদ্দিকির 'অয়ন' ব্যাটারির তীব্র প্রতিযোগিতায় টিকে থা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর