মিশন ব্যাখ্যা কর।
উত্তর: যার মাধ্যমে প্রতিষ্ঠানের মৌলিক কার্যাবলি চিহ্নিত করা হয় তাকে মিশন বলে। লক্ষ্যের একটি সুষ্পষ্ট রূপ হচ্ছে মিশন। ইংরেজি Mission শব্দের বাংলা অর্থ হলো ব্রত, অভিপ্রায়, সাধনা বা প্রচেষ্টা। প্রতিষ্ঠানে গৃহীত উদ্দেশ্যকে বাস্তবায়নের প্রতিটি পদক্ষেপকে মিশন বলে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট মিশন নিয়েই কোনো কাজে নিয়োজিত বা ব্রতী হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান সপ্তাহে ২,০০০ একক পণ্য উৎপাদনের উদ্দেশ্য ঠিক করে তবে তা বাস্তবায়নের জন্য সপ্তাহের পূর্বেই উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা হলো মিশন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
মিশন ব্যাখ্যা কর।
উত্তর