উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন অধিক যৌক্তিক হবে বলে তোমার মনে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক একার্থক পরিকল্পনা প্রণয়ন অধিক যৌক্তিক হবে। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। এ ধরনের পরিকল্পনায় উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে গেলে এর কার্যকারিতা শেষ হয়ে যায়। উদ্দীপকে জনাব তারিক হাসান তাঁর প্রতিষ্ঠিত সিমেন্ট কোম্পানির পরিচালনার পাশাপাশি ঠিকাদারি কাজের সাথেও জড়িত। ঠিকাদার হিসেবে তিনি একটি সেতু নির্মাণের কাজ পাওয়ায় তা নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করেন। এ ধরনের কাজের জন্য একার্থক পরিকল্পনাই উত্তম। কারণ এখানে একটিমাত্র উদ্দেশ্য হলো সেতু নির্মাণ। তাছাড়া এসব কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয়। জনাব তারিকের পরিকল্পনাটি শুধু সেতু নির্মাণের জন্যই করা হবে। সেতু নির্মাণ শেষ হলে এ পরিকল্পনার কার্যকারিতাও শেষ হয়ে যাবে। তাই উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক এ ধরনের পরিকল্পনার জন্য একার্থক পরিকল্পনা প্রণয়ন করা অধিক যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সেতু নির্মাণের জন্য প্রকৃতিভিত্তিক কোন ধরনের পরিকল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর