উদ্দীপকে জনাব আবির মেয়াদভিত্তিক কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আবির মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। এ পরিকল্পনা একবছর বা তার চেয়ে কম সময়ের জন্য প্রণয়ন করা হয়। একজন ব্যবস্থাপকের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন সচরাচর স্বল্পমেয়াদি পরিকল্পনা ভিত্তিতে হয়ে থাকে। এ জাতীয় পরিকল্পনার মেয়াদ সাধারণত একদিন, এক সপ্তাহ, এক মাস, ত্রৈমাসিক অথবা 'খুব বেশি হলে একবছর পর্যন্ত হতে পারে। উদ্দীপকে জনাব আবির একটি প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি ছয় মাস মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনাটি স্বল্পমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আবির মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আবির মেয়াদভিত্তিক কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর