উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে জনাব আতিক যথাসময় পণ্য সরবরাহ করতে সম্ভব হয়েছে- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে জনাব আতিক যথাসময়ে পণ্য সরবরাহ করতে সক্ষম হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনাকে নমনীয়তা বলে। কতিপয় অনুমিত পরিস্থিতির ওপর নির্ভর করে পরিকল্পনা প্রণীত হয়। অনুমিত পরিস্থিতি বাস্তবে অনুপস্থিত থাকলে পরিকল্পনার পরিবর্তন সাধন করা হয়। আর পরিস্থিতির সাথে পরিকল্পনার এই পরিবর্তনই হলো নমনীয়তা। উদ্দীপকে জনাব আবির একটি প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি ছয় মাস মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু উক্ত সময়ে লক্ষ্য মাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়ে। পরবর্তীতে তিনি পরিকল্পনাটির মেয়াদ আরও চার মাস বৃদ্ধি করলেন। ফলে প্রতিষ্ঠানটির পণ্য যথাসময়ে বিক্রয় সম্ভব হয়। ভবিষ্যৎ পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয় এবং এই পরিবর্তন অবশ্যই প্রতিযোগী প্রতিষ্ঠানের নীতির আলোকে পরিবর্তিত হতে হয়, যা পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের জনাব আতিক উত্তম পরিকল্পনার এই নমনীয়তা বৈশিষ্ট্যের কারণেই যথাসময়ে পণ্য সরবরাহ করতে সক্ষম হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে জনাব আতিক যথাসময় পণ্য সরবরাহ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর