উদ্দীপকের সাব্বির সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাব্বির সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেন। দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য যখন কোনো প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে পরিকল্পনা প্রণয়ন করে তখন তাকে আঞ্চলিক পরিকল্পনা বলে। সাধারণত ব্যাংক ও বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষেত্রে এ ধরনের পরিকল্পনা লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ: পেপসি কোম্পানি বাংলাদেশের কোনো অঞ্চলের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করে তাই আঞ্চলিক পরিকল্পনা। উদ্দীপকে জনাব সাব্বির একটি শিল্পীয় প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তার কারখানায় উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে (যেমন: খুলনা, রাজশাহী, দিনাজুপর, যশোর) সরবরাহের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন। বিভিন্ন অঞ্চলের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তা আঞ্চলিক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সাব্বির সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকের সাব্বির সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর