পরিকল্পনার যে বৈশিষ্ট্য অনুসরণ করে উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয় করতে সক্ষম হয়েছে, এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্য অনুসরণ করে উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয় করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনাকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব সাব্বির একটি শিল্পীয় প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তার কারখানায় আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করেন। উক্ত পরিকল্পনা প্রণয়নে তিনি দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নেন। কিন্তু তিনি যেভাবে পরিকল্পনা গ্রহণ করেছেন তা ঐভাবে বাস্তবায়িত না হওয়ায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনেন। এতে তিনি সফলতার সাথে পণ্য বিক্রয় করতে সক্ষম হন। ব্যবসায়ের পরিবেশ পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই ব্যবসায়ের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়, যা পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেভাবে পরিকল্পনা গ্রহণ করেছেন তা সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনেন। এতে সফলতার সাথে পণ্য বিক্রয় করতে সক্ষম হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি এই নমনীয়তা বৈশিষ্ট্যের কারণেই সফলতা পেয়েছেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনার যে বৈশিষ্ট্য অনুসরণ করে উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্য বিক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর