পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি, ব্যাখ্যা কর।
উত্তর: পরিকল্পনা মোতাবেক ব্যবস্থাপনার অন্যান্য কাজ পরিচালিত ও কার্যকর হয় বলে একে ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি বলা হয়। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ। ব্যবস্থাপনা প্রথমেই ভবিষ্যতে কী করা হবে তা ঠিক করে সে অনুযায়ী উপায়-উপাদানসমূহকে সংগঠিত ও পরিচালনা করে। এটি ব্যবস্থাপকদের ভবিষ্যৎ করণীয় ঠিক করে সে অনুযায়ী এগিয়ে যেতে সাহায্য করে। পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়েই ব্যবস্থাপনার কাজ শুরু হয় বিধায় পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম কাজ ও অন্যান্য কাজের ভিত্তি।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি, ব্যাখ্যা কর।
উত্তর