উদ্দীপকে জনাব ইসমাইল প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ইসমাইল প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা প্রণয়ন করেন। কোনো নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকান্ড পরিচালনা করে। যদি কোনো প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক নির্ধারিত সময়ে শতকরা ১০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করে তবে তাকে লক্ষ্য বলা যাবে। উদ্দীপকে জনাব ইসমাইল একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি বিগত বছরের তুলনায় ১০% উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন করেন। জনাব ইসমাইলের এমন টার্গেট লক্ষ্য পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব ইসমাইল প্রকৃতির ভিত্তিতে লক্ষ্য পরিকল্পনা প্রণয়ন করেন।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব ইসমাইল প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর