মিতালী দত্ত জামানত ছাড়া কোন ব্যাংক থেকে ঋণ পেতে পারেন? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের মিতালী দত্ত জামানত ছাড়া গ্রামীণ ব্যাংক থেকে ঋণ পেতে পারেন। এ ব্যাংক গ্রামের বিত্তহীন, দুস্থ নারী ও পুরুষদের ব্যাংকিং এবং ঋণ সুবিধা দেয়। দরিদ্র ও ভূমিহীন জনগোষ্ঠীকে ঋণ দেওয়ার কর্মসূচি নিয়ে এ প্রকল্প গঠিত হয়। উদ্দীপকের মিতালী দত্ত নাটোর ও পাবনা থেকে মাছ সংগ্রহ করে শুঁটকি তৈরি করেন। এরপর তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। ব্যবসায়টি সম্প্রসারণ করতে ঋণের জন্য তিনি বিভিন্ন ব্যাংকে যোগাযোগ করলেও জামানত ছাড়া ঋণ নিতে পারেন নি। তাই বন্ধুর পরামর্শে তিনি একটি ব্যাংকে ঋণের জন্য যান। এ ব্যাংকে ব্যবসায়ীদের জামানত ছাড়া ঋণ পাওয়ার সুযোগ আছে। ব্যাংকটি নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ সুবিধা দিয়ে থাকে। এ ধরনের ঋণদান কাজ গ্রামীণ ব্যাংক করে থাকে। সুতরাং, মিতালী দত্ত গ্রামীণ ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণ পেতে পারেন।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
মিতালী দত্ত জামানত ছাড়া কোন ব্যাংক থেকে ঋণ পেতে পারেন? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর