উদ্দীপকের সমিতির কার্যক্রম পর্যটন শিল্পের উন্নয়নে সহায়ক হবে- এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়ীদের, শিল্প সমিতির কাজ দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সহায়ক হবে— এ বক্তব্যটির যথার্থতা বিদ্যমান। শিল্পপতি ও ব্যবসায়ীরা নিজেদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য একত্র হয়ে সমিতি গঠন করেন। ব্যবসায়ীরা সমিতির মাধ্যমে সরকার ও বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ ও দরকষাকষি করেন। আবার তাদের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরে দাবি আদায় করেন। উদ্দীপকে সরকার দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় ব্যবসায়ীরা তাদের সমিতির মাধ্যমে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দরকষাকষি করেন। এর মাধ্যমে সরকারের সাথে তাদের যোগাযোগ ও সমন্বয়ে সুবিধা হচ্ছে। এখানে শিল্প সমিতির কথা বলা হয়েছে। পর্যটন শিল্পের উন্নয়নে শিল্প সমিতি ব্যবসায়িক স্বার্থরক্ষা ও উন্নয়নে কাজ করে। সদস্যদের মুখপাত্র হিসেবে সমিতি তাদের বিভিন্ন অভাব অভিযোগ, সুযোগ-সুবিধা সরকারকে জানিয়ে প্রতিকারের ব্যবস্থা করে। এছাড়াও ব্যবসায়বান্ধক নীতি ও বাজেট তৈরি করে সরকারের সাথে আলোচনা করে। আবার তথ্য, উপাত্ত ও পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করে। এটি পর্যটন শিল্পের উন্নয়নে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বলা যায়, উদ্দীপকের সমিতির কার্যক্রম পর্যটন শিল্পের উন্নয়ন সহায়ক হবে- এ ব্যক্তব্যটি যথার্থ।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
উদ্দীপকের সমিতির কার্যক্রম পর্যটন শিল্পের উন্নয়নে সহায়ক হবে- এ বক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর