দেশের অর্থনীতিতে জাহিনের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: দেশের অর্থনীতিতে জাহিনের ভূমিকা অপরিসীম। পণ্য রপ্তানি যেকোনো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ফলে দেশের অর্থনৈতিক উন্নতি হয় । জাহিন কর্তৃক হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপনের ফলে দেশে কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি দক্ষ জনবল সৃষ্টি হয়েছে। তাছাড়া উৎপাদন বৃদ্ধি, জীবনযাত্রার মানোন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন তথা জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। আর উল্লেখ্য যে, জাহিন বিসিকের মাধ্যমে শিল্পের ব্যবস্থাপনার ও জনশক্তির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দান করেন । এ প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ প্রভাব রাখে। উদ্দীপকে দেখা যায়, জনাব জাহিন তার হস্তশিল্পে এলাকার দরিদ্র মহিলাদের নিয়োগদানপূর্বক প্রশিক্ষণ প্রদানের জন্য সরকারি সংস্থায় প্রেরণ করেন। ফলে কর্মীদের দক্ষতার কারণে দেশি-বিদেশি চাহিদা মোতাবেক পণ্য উৎপাদন ও দেশি-বিদেশি বাজারে বিক্রয় তথা রপ্তানির মাধ্যমে অধিক আয় করা সম্ভব হয়। ফলে দেশের মানুষের সাথে প্রত্যক্ষভাবে দেশের অর্থনীতিও উপকৃত হবে। সুতরাং বলা যায়, দেশের অর্থনীতিতে জাহিনের ভূমিকা অপরিসীম।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
দেশের অর্থনীতিতে জাহিনের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর