জনাব জাহিদ কোন প্রতিষ্ঠান থেকে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের জনাব জাহিদ রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান। এ প্রতিষ্ঠান দেশের রপ্তানি আয় বাড়িয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে। এটি একটি আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরি ও সম্প্রসারণে কাজ করে থাকে। উদ্দীপকের জনাব জাহিদ একজন চিংড়ি রপ্তানিকারক। তিনি ২০১২ সালে একটি সরকারি প্রতিষ্ঠান থেকে সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছিলেন। রপ্তানি উন্নয়নে ঐ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতেও তিনি অংশ নিয়েছেন। প্রতিষ্ঠানটি দেশের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে কাজ করে। এটি দেশীয় রপ্তানিকারকদের সাথে বিদেশি ক্রেতাদের বাণিজ্য চুক্তি সম্পাদনে সহায়তা করে। রপ্তানি বাণিজ্যে অর্থ সংগ্রহেও উৎপাদক ও রপ্তানিকারকদের সহায়তা করে। এসব কাজ দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রতিষ্ঠানটির মাধ্যমে করা হয়। সুতরাং জনাব জাহিদ রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে সেরা রপ্তানিকারকের পুরস্কার পান।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
জনাব জাহিদ কোন প্রতিষ্ঠান থেকে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান? ব্য…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর