শেয়ারFacebookWhatsApp

'পণ্য বিনিময় সহায়ক কাজের মাধ্যমে জনাব শাদীদ সারা বিশ্বে পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছেন'-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাজকে পণ্য বিনিময় বলে। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে বেশকিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, যেমন: অর্থ সংক্রান্ত, ঝুঁকিগত, স্থানগত, সময়গত এবং তথ্যগত। এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য যেসব কার্যাবলি সম্পাদন করা হয় সেগুলোকে বিনিময় সহায়ক কার্যাবলি বলে। জনাব শাদীদ বিসিকের প্রশিক্ষণ শেষে হস্তশিল্প তৈরির কাজ শুরু করেন। তার উদ্ভাবনী শক্তি ও নৈপুণ্যের কারণে তার উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয়তা পায়। তাই তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য বিসিক থেকে ঋণ নেন; যা অর্থগত প্রতিবন্ধকতা দূর করে। আবার তার পণ্য সম্পর্কে টেলিভিশনের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়; যা তথ্যগত প্রতিবন্ধকতা দূর করে। বর্তমানে তার পণ্যের চাহিদা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর তাই ঐ পণ্য তিনি বিদেশে রপ্তানি করতে পারছেন, যা স্থানগত প্রতিবন্ধকতা দূর করে। এসব প্রতিবন্ধকতা দূর করেই জনাব শাদীদ তার ব্যবসায়ের পণ্য বিনিময় করে সফল হয়েছে। তাই বলা যায়, পণ্য বিনিময় সহায়ক কাজের মাধ্যমে জনাব শাদীদ সারা বিশ্বে পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছেন।

HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল

'পণ্য বিনিময় সহায়ক কাজের মাধ্যমে জনাব শাদীদ সারা বিশ্বে পণ্য রপ্তান…

উদ্দীপক

জনাব শাদীদ বিসিক (BSCIC) থেকে হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ নিয়ে পাটজাত ব্যাগ ও গৃহসজ্জার পণ্য তৈরি শুরু করেন। উদ্ভাবনী শক্তি ও নৈপুণ্যের কারণে তার উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয়তা পায়। চাহিদা বৃদ্ধির কারণে তার প্রতিষ্ঠানে নতুন ৪০ জন কর্মী নিয়োগ দেন এবং উক্ত প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণ করেন। শাদীদ পাশাপাশি অনলাইনেও টেলিভিশনে পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানোর ব্যবস্থা করেন। এতে তার পণ্যের চাহিদা আমেরিকাসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তিনি সেখানে পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছেন।

Sylhet · 2017

উত্তর

মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবাকর্ম ক্রয়-বিক্রয় কার্যাবলিকে পণ্য বিনিময় বা ট্রেড বলে।

উত্তর

উৎপাদিত পণ্য বা সেবার বণ্টন সংক্রান্ত যাবতীয় (ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ) কার্যক্রমই হলো বাণিজ্য। এটি ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা হিসেবে বিবেচিত। উৎপাদিত পণ্যসামগ্রী বা সেবা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত স্থানগত, ব্যক্তিগত, সময়গত ও ঝুঁকিগত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করে ভোক্তার নিকট পণ্য পৌঁছে দেয়াই মূলত বাণিজ্যের কাজ।

উত্তর

জনাব শাদীদ উদ্দীপকের প্রতিষ্ঠান (বিসিক) থেকে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন। উদ্দীপনামূলক সহায়তা বলতে উদ্যোক্তা বা ব্যবসায়ীকে ব্যবসায় স্থাপনে অনুপ্রেরণা যোগাতে সক্ষম এমন সাহায্য-সহযোগিতা প্রদানকে বোঝায়। প্রশিক্ষণ প্রদান, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ ও পরামর্শ প্রদান উদ্দীপনামূলক সহায়তার উদাহরণ। উদ্দীপকের জনাব শাদীদ বিসিক থেকে হস্তশিল্প তৈরির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি পাটজাত ব্যাগ ও গৃহসজ্জার পণ্য তৈরি শুরু করেন। অর্থাৎ জনাব শাদীদ বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে হস্তশিল্প স্থাপনে উৎসাহিত হন। কারণ এর মাধ্যমে তিনি জানতে পারেন কীভাবে হস্তশিল্প তৈরির কাজ করা যায়। তাই বলা যায়, জনাব শাদীদ বিসিক থেকে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন।

উত্তর

মুনাফা অর্জনের উদ্দেশ্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাজকে পণ্য বিনিময় বলে। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে বেশকিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, যেমন: অর্থ সংক্রান্ত, ঝুঁকিগত, স্থানগত, সময়গত এবং তথ্যগত। এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য যেসব কার্যাবলি সম্পাদন করা হয় সেগুলোকে বিনিময় সহায়ক কার্যাবলি বলে। জনাব শাদীদ বিসিকের প্রশিক্ষণ শেষে হস্তশিল্প তৈরির কাজ শুরু করেন। তার উদ্ভাবনী শক্তি ও নৈপুণ্যের কারণে তার উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয়তা পায়। তাই তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য বিসিক থেকে ঋণ নেন; যা অর্থগত প্রতিবন্ধকতা দূর করে। আবার তার পণ্য সম্পর্কে টেলিভিশনের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়; যা তথ্যগত প্রতিবন্ধকতা দূর করে। বর্তমানে তার পণ্যের চাহিদা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর তাই ঐ পণ্য তিনি বিদেশে রপ্তানি করতে পারছেন, যা স্থানগত প্রতিবন্ধকতা দূর করে। এসব প্রতিবন্ধকতা দূর করেই জনাব শাদীদ তার ব্যবসায়ের পণ্য বিনিময় করে সফল হয়েছে। তাই বলা যায়, পণ্য বিনিময় সহায়ক কাজের মাধ্যমে জনাব শাদীদ সারা বিশ্বে পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছেন।
HSCManagement 1st PaperChapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সরকার দেশে পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের পর্যটন কেন্দ্রগুলোতে হোটেল নির্মাণসহ বিনোদন সুবিধা গড়ে তুলতে এ প্রকল্পের আওতায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঋণসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। নতুন নতুন পর্যটন কেন্দ্রের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর অবকাশ সুবিধা ঘোষণা করেছে। ব্যবসায়ীরা এজন্য তাদের সমিতির মাধ্যমে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দেন-দরবার করছে। সরকারের পক্ষে তাদের সাথে সংযোগ ও সমন্বয়ে সুবিধা হচ্ছে। [দিনাজপুর সরকারি মহিলা কলেজ]
ক
আসিয়ান কী?
খ
EPB-এর প্রধান কাৰ্যসমূহ লিখ।
গ
পর্যটন কেন্দ্রগুলোতে কোন ধরনের সহায়ক সেবা প্রদত্ত হচ্ছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের সমিতির কার্যক্রম পর্যটন শিল্পের উন্নয়নে সহায়ক হবে- এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.EPB-এর প্রধান কাৰ্যসমূহ লিখ।

EPB-এর প্রধান কাৰ্যসমূহ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আসিয়ান কী?

আসিয়ান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শ্রাবণী একটি বুটিক শপের মালিক। সে ছোটবেলা থেকেই সেলাই ও কাটিং শিখেছেন। তিনি তার পড়ালেখা শেষে নতুন করে বুটিক শপের একটি পারিবারিক ব্যবসা শুরু করতে চান। তিনি তার ব্যবসায় সম্প্রসারণের জন্য শাড়ি এবং শেলওয়ার, স্যুট প্রভৃতি ব্যবসায়ে যুক্ত করতে চান। তাই তার আরও বেশি মূলধন প্রয়োজন হয়। তিনি জানতে পারেন সহজ শর্তে এস.এম.ই. ঋণ নেওয়া যায়। প্রবাসীরাও সেখানে বিনিয়োগ করতে পারে। [চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
ক
WTO কী?
খ
এস.এম.ই ঋণ বলতে কী বোঝায়?
গ
শ্রাবণীর কী ধরনের সহায়তার প্রয়োজন হবে? ব্যাখ্যা কর।
ঘ
শ্রাবণীর মতো ব্যবসায়ীরা এস.এম.ই. ঋণ থেকে সহায়তা পাবে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.এস.এম.ই ঋণ বলতে কী বোঝায়?

এস.এম.ই ঋণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.WTO কী?

WTO কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাহিন পড়াশুনা শেষে বিশেষ ধরনের শিল্পের জন্য সংরক্ষিত এলাকায় হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি এলাকার দরিদ্র মহিলাদের নিয়োগ দেন। তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য এ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বিশেষ ধরনের সরকারি সংস্থায় প্রেরণ করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির তৈরি বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। [কুমিল্লা বোর্ড ২০১৬]
ক
FBCCI এর পূর্ণরূপ কী?
খ
বণিকসভা বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটি চিহ্নিত কর।
ঘ
দেশের অর্থনীতিতে জাহিনের ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বণিকসভা বলতে কী বোঝায়?

বণিকসভা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.FBCCI এর পূর্ণরূপ কী?

FBCCI এর পূর্ণরূপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।