বেসরকারি সংস্থা (NGO) বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: সমাজের কমবিত্তসম্পন্ন, অসহায় ও পশ্চদপদ শ্রেণির মানুষকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য গঠিত বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে বেসরকারি সংস্থা (NGO) বলে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত এবং তাদের আর্থিক সামর্থ্যও একবারেই কম। তাই ব্যবসায় গঠনের প্রাথমিক জ্ঞান ও পুঁজির অভাবে অনেকে চাইলেও ভালোভাবে ব্যবসায় গঠন ও পরিচালনা করতে পারে না। অথচ এনজিওগুলো দেশের প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে খুঁজে বের করে তাদেরকে সংগঠিত করে এবং ব্যবসায় করতে তাদেরকে উদ্বুদ্ধ ও পুঁজির যোগান দেয়। তাই বেসরকারি সংস্থা সামাজিক উন্নয়নে এতো গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
বেসরকারি সংস্থা (NGO) বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর