'নূরুল আমিন একজন সফল উদ্যোক্তা'- উক্তিটির সাথে তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: নুরুল আমিন একজন সফল উদ্যোক্তা এই উক্তিটির সাথে আমি একমত। ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পথযাত্রায় যে উদ্যোক্তা তার নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন তাকেই সফল উদ্যোক্তা বলে। সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল উদ্ভাবক, উত্তম সংগঠক, যোগ্য পরিচালক ও নেতা। তিনি সাধারণ ব্যবসায়ী বা ব্যবস্থাপক থেকে ভিন্নতর। বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্যের সমাহারে তিনি বৈশিষ্ট্যমন্ডিত। উদ্দীপকে নুরুল আমিন আত্মকর্মসংস্থানের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। অত:পর নিজেই একটি বুটিক হাউজ গড়ে তোলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ১০ জন শ্রমিক কাজ করছে। তিনি তার প্রতিষ্ঠানকে একটি আধুনিক ফ্যাশন হাউজে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছেন। এজন্য শ্রমিকদের প্রশিক্ষণ ও পর্যাপ্ত মূলধন সংগ্রহের প্রতি তিনি জোর দেন। উদ্দীপকের নুরুল আমিন তার একক প্রচেষ্টায় একটি বুটিক হাউজ গড়ে তোলে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার দেখাদেখি অনেকেই ব্যবসায়ে এগিয়ে আসবে। এতে দেশের বেকার সমস্যার সমাধান হবে। এর ফলে দেশের মাথাপিছু আয় বাড়বে যা দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সক্ষম। এসকল কারণেই উদ্দীপকের নুরুল আমিনকে একজন সফল উদ্যোক্তা বলা যায়।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
'নূরুল আমিন একজন সফল উদ্যোক্তা'- উক্তিটির সাথে তুমি কি একমত? বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর