কবিরকে প্রদত্ত এ ধরনের ঋণ হাজারো উদ্যোক্তা গঠনে ভূমিকা রাখবে-এ বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: কবির SME ফাউন্ডেশন থেকে ঋণ গ্রহণ করেন, এমন ঋণ হাজারো উদ্যোক্তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এগিয়ে নিতে দাতা দেশ ও সংস্থাগুলোর সহায়তায় সরকার যে বিশেষ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে তাকে SME ফাউন্ডেশন বলে। এই ফাউন্ডেশন করার পর এ খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি পেয়েছে। উদ্দীপকে কবির এসএসসি পাস করে আর পড়াশুনা করতে পারেনি। সে বিজিএমইএ এর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। সেখানে সে সেলাই ও এমব্রয়ডারির ওপর প্রশিক্ষণ নেয়। অত:পর কিছু টাকা যোগাড় করে কাজ শুরু করলেও অর্থের অভাবে কাজকে এগিয়ে নিতে পারছিল না। ব্যাংকের সাথে যোগাযোগ করলে ব্যাংক কর্মকর্তা তার উৎসাহ উদ্দীপনা দেখে বিনা জামানতে একটা ফাউন্ডেশনের আওতায় এক ধরনের ঋণের ব্যবস্থা করে দেয়। এ বরাদ্দকৃত ঋণ তার ভাগ্যের চাকা বদলাতে সহায়ক হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে যে সংস্থাটি বিশেষ সহায়তা প্রদান করে তা হলো SME ফাউন্ডেশন। এই ফাউন্ডেশ থেকে ঋণ নিয়ে কবির তার ব্যবসায়টি এগিয়ে নিতে পারবে। এ ধরনের ঋণ সুবিধার মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান হবে এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব মাহমুদও এ সংস্থা থেকে ঋণ নিয়ে তার ব্যবসায়টিকে সম্প্রসারিত করেন। তাই বলা যায়, SME ফাউন্ডেশন কর্তৃক বরাদ্দকৃত ঋণ হাজারো উদ্যোক্তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
কবিরকে প্রদত্ত এ ধরনের ঋণ হাজারো উদ্যোক্তা গঠনে ভূমিকা রাখবে-এ বক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর