উদ্দীপকে নূরুল আমিন কোন ধরনের ব্যবসায়ের সহায়ক সেবা পেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নুরুল আমিন উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছেন। একজন সম্ভাব্য উদ্যোক্তকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সকল সেবা সুবিধার প্রয়োজন হয় তাকে উদ্দীপনামূলক সহায়ক সেবা বলে। একজন ব্যক্তি: তার লব্ধ জ্ঞান ও পারিপার্শ্বিকতা বিবেচনায় কী করবে এ নিয়ে সে ভাবে, তখনই তার এই উদ্দীপনামূলক সহায়তার প্রয়োজন হয়। উদ্দীপকে নুরুল আমিন আত্মকর্মসংস্থানের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। অতঃপর নিজেই একটি বুটিক হাউজ গড়ে তোলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ১০ জন শ্রমিক কাজ করছে। ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে এমন প্রশিক্ষণ নুরুল আমিনের উৎসাহ যুগিয়েছে, যা উদ্দীপনামূলক সহায়ক সেবার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে নুরুল আমিন উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছেন।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
উদ্দীপকে নূরুল আমিন কোন ধরনের ব্যবসায়ের সহায়ক সেবা পেয়েছেন? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর