উদ্দীপকে উল্লেখ স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী যে সকল কার্যক্রম সম্পাদিত হবে তাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে বলে কি তুমি মনে করো? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাপটা চুক্তি অনুযায়ী সম্পাদিত কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে বলে আমি মনে করি। সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো ও সম্প্রসারণের লক্ষ্যে সাপটা চুক্তি করেছে। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসায়িক বাধা দূর করে অভ্যন্তরীণ বাণিজ্য বাড়ানো এর মূল উদ্দেশ্য। এটির সহযোগিতার ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে কৃষি ও পল্লিউন্নয়ন, জ্বালানি, পরিবেশ, অর্থায়ন, পুঁজি ব্যবস্থা, তথ্য ও যোগাযোগ মাধ্যম প্রভৃতি। উদ্দীপকে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সহায়তা বৃদ্ধি করতে ১৯৯৫ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ স্বাক্ষরিত চুক্তি হলো সাপটা চুক্তি। এ চুক্তির আওতায় সার্কভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে যথা- জ্বালানি, পরিবেশ, পুঁজি ব্যবস্থা প্রভৃতি সহায়তা পাবে। আবার, এ চুক্তির আওতায় সদস্য দেশের মধ্যে শুল্ক কমানোর ব্যবস্থা নেওয়া হয়। এর আওতায় বাংলাদেশ রপ্তানিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে। এতে দেশগুলোর সামগ্রিক রপ্তানি বাণিজ্যের কর্মকাণ্ড বাড়ে। এসবের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য বিকশিত হচ্ছে, যা অর্থনৈতিক উন্নয়ন সাধন করছে। করছে। তাই তাই বলা যায়, উল্লিখিত সাপটা চুক্তি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখ স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী যে সকল কার্যক্রম সম্পাদিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর