ঋণ গ্রহণের মাধ্যমে আলি আমিন ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: ঋণ গ্রহণের মাধ্যমে আল আমিনের ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা রয়েছে। যে কোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট সুদের বিনিময়ে ব্যাংক বা ব্যক্তি হতে এমন ঋণ সংগ্রহ করে থাকে। উক্ত ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও তা কাজে লাগানো যায়। উদ্দীপকে আল আমিন একটি টেইলারিং হাউজ স্থাপনে আগ্রহী। এজন্য এমন ব্যবসায়ের সাথে জড়িত তার বন্ধু বান্টি তাকে সহায়তা করে। নিজের তহবিল এবং বন্ধুবান্ধবের নিকট হতে আল আমিন মূলধন সংগ্রহ করেন। এছাড়াও একটি বাণিজ্যিক ব্যাংক তাকে সহায়তার আশ্বাস দেন। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য দ্রব্যের ব্যবসায় করতে অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, ঋণ গ্রহণের মাধ্যমে আলা আমিনের ব্যবসায় সম্প্রসারণের যৌক্তিকতা রয়েছে।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
ঋণ গ্রহণের মাধ্যমে আলি আমিন ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত কতটুকু য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর