জনাব মোস্তাফিজ কোন প্রকারের সহায়ক সেবা নিয়েছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব মোস্তাফিজ সমর্থনমূলক সহায়ক সেবা নিয়েছিলেন। একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর তা বাস্তবায়ন করার জন্য তার সমর্থনমূলক সহায়তা দরকার হয়। এর মাধ্যমে উদ্যোক্তা তার ব্যবসায়ের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেন। অবকাঠামোগত সহায়তা, পুঁজির সংস্থান, কর অবকাশ, প্রযুক্তির ব্যবহার, কাঁচামাল সরবরাহ প্রভৃতি এ সহায়তার অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব মোস্তাফিজ একটি কারখানা স্থাপনের জন্য সুবিধাজনক জায়গা খুঁজছিলেন। বিভিন্ন স্থানে জমি পেলেও তিনি প্রয়োজনীয় সুবিধাগুলো পাচ্ছিলেন না। পরবর্তীতে তিনি বিসিক শিল্প নগরীতে গ্যাস, বিদ্যুৎ, পানি প্রভৃতি সুবিধাসহ একটি প্লট পান। ফলে এখানে তার কারখানা স্থাপন করা সহজ হয়। এক্ষেত্রে জনাব মোস্তাফিজ অবকাঠামোগত সুবিধাগুলো পাওয়ার কারণে সহজে কারখানা স্থাপন করতে পেরেছেন। এসব সুবিধা ব্যবসায়ের সমর্থনমূলক সহায়তার সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং, জনাব মোস্তাফিজ সমর্থনমূলক সহায়তা নিয়ে তার কারখানাটি স্থাপন করেছেন।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
জনাব মোস্তাফিজ কোন প্রকারের সহায়ক সেবা নিয়েছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর