আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ পন্থা হিসেবে পরিগণিত। উদ্দীপকে উল্লেখ সার্ক এক্ষেত্রে যে ভূমিকা রাখছে তা মূল্যায়ন করো।
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ পন্থা হিসেবে বিবেচিত- উক্তিটি যথার্থ। আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা নির্ভর করে বিভিন্ন দেশের সাথে বিদ্যমান আন্তর্জাতিক সম্পর্কের ওপর। এক্ষেত্রে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা যথা- সাপটা, আসিয়ান, ইউ' প্রভৃতি সংস্থা এ সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখছে। এ সংস্থাগুলো বিশ্বায়নকে সমুন্নত ও শক্তিশালী করার জন্য দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। উদ্দীপকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ১৯৯৫ সালে সাপটা চুক্তি সাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় রপ্তানি শুল্ক কমাতে ব্যবস্থা নেওয়া হয়। এজন্য বাংলাদেশ এখন শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা পাচ্ছে। এছাড়া অন্যান্য দেশে রপ্তানিকৃত পণ্যে শুল্ক সুবিধার কারণে দেশের রপ্তানির পরিমাণও বাড়ছে। সার্ক সংস্থাটি এর সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক কমিয়ে রপ্তানিতে উৎসাহ জোগাচ্ছে। এক্ষেত্রে দেশগুলো রপ্তানির মাধ্যমে অন্য দেশগুলোর সাথে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখছে। রপ্তানির পাশাপাশি দেশগুলো আমদানি করেও বাণিজ্য ঘাটতি মেটাচ্ছে। এভাবে আমদানি-রপ্তানির মাধ্যমে ধীরে ধীরে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্কের উন্নয়ন হচ্ছে। এটি সম্ভব হচ্ছে সার্ক-এর মতো আঞ্চলিক সংস্থার মাধ্যমে। তাই আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্কের উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ পন্থা হিসেবে বিবেচিত।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ পন্থা হিসেবে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর