সাপটা বলতে কী বোঝায়?
উত্তর: সার্কভুক্ত দেশসমূহ নিজেদের বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে যে চুক্তিতে আবদ্ধ হয় তাকে সাপটা বলে। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আন্ত:বাণিজ্যের পরিমাণ বাড়লে সকল দেশই এর দ্বারা উপকৃত হবে। এমন চিন্তা থেকেই সাপটা বা দক্ষিণ এশীয় অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি গঠন করা হয়েছে। বিনা শুল্কে যাতে একদেশের পণ্য অন্যদেশে যেতে পারে সে লক্ষ্যে ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। এতে সকল দেশের মানুষের জীবন মান বাড়বে এবং পারস্পরিক সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় হবে।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · সৃজনশীল
সাপটা বলতে কী বোঝায়?
উত্তর